একজন অস্ট্রেলিয়ান নারী হঠাৎ করে ভুলে যাওয়া, মাথাব্যথা আর ডিপ্রেশনে ভুগছিলেন। প্রথমে সবাই ভেবেছিল মানসিক সমস্যা। কিন্তু এমআরআই করার পর দেখা গেল তার মস্তিষ্কে এক অদ্ভুত দাগ! অস্ত্রোপচারে বের হলো—একটি জীবিত ৮ সেন্টিমিটার লম্বা কৃমি! 😳
ডাক্তাররা পরে জানলেন, কৃমিটা এসেছে Carpet Python নামের সাপের মল থেকে দূষিত ঘাসের মাধ্যমে। মহিলা বনে-জঙ্গলে সবজি তুলতেন, হাত না ধুয়ে রান্না করতেন—সেখান থেকেই ডিম শরীরে ঢুকে পরে মস্তিষ্কে চলে যায়।
কেন হয় :-
অপরিষ্কার বা আধা সেদ্ধ খাবার খেলে
দূষিত ঘাস, পানি বা কাঁচা শাকসবজি থেকে
বন্যপ্রাণীর সংস্পর্শে এলে
কিভাবে বাঁচবেন?
শাকসবজি ভালোভাবে ধুয়ে ও সিদ্ধ করে খাবেন
খাওয়ার আগে হাত ধুয়ে নেবেন
বন্য এলাকায় খাবার বা ঘাস সংগ্রহে সতর্ক থাকবেন
চিকিৎসা
এ ধরনের পরজীবী সংক্রমণে অ্যান্টিপ্যারাসাইটিক ওষুধ (যেমন Albendazole, Ivermectin) এবং প্রয়োজনে সার্জারি লাগে। তবে সবচেয়ে বড় প্রতিরোধ হলো—পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সতর্কতা।
একটা ছোট ভুল, এক জীবন্ত কৃমি—মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে যেতে পারে।
খাবার ধোয়া, হাত ধোয়া—জীবন বাঁচায়!

0 Comments